বিজ্ঞাপন

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই নারীসহ পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া রেল জংশন এলাকায় রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে আখাউড়া রেল জংশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন (২৮), হৃদয় ইসলাম (২০), কবির হোসেন (৫৮), কল্পনা আক্তার (৪২) ও পারভীন আক্তার (৬৮) মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।

পড়ুন: সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

দেখুন: মাত্র পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে এতিম করে দিলো সন্ত্রাসীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন