বিজ্ঞাপন

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে, নারীসহ চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে গিরিশনগরগামী অটোরিকশাটি রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। বৃষ্টির পর্দায় সামনে আসা ট্রেনটি দেখতে না পেয়ে চালক রেললাইনে উঠতেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে যায়। মুহূর্তেই পপি আক্তার ও সাদিক মিয়া প্রাণ হারান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: মানব পাচারে জড়িত চীনা নাগরিকসহ ২ জন আটক, ৩ ভুক্তভোগী উদ্ধার

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন