ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ইরফান আহম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ছমিউদ্দিন জানায়,ইরফান আহম্মদ চৌধুরী ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশের সময় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে রাউজান থানায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানায তাকে হস্তান্তর করা হবে।
ইরফান আহম্মদ চৌধুরী রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা এলাকার বাসিন্দা। তিনি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
পড়ুন: কুষ্টিয়ায় এবারে দুর্গাপূজায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ
দেখুন: ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা
ইম/


