ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে মোট সাতদিন আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ছয়দিন পূজার ছুটি ও একদিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চিঠি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চারদিন আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এরপর ৬ ও ৭ অক্টোবর লক্ষীপূজা উপলক্ষে দুইদিন বন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানি বন্ধ থাকবে।
তবে এ সময়ে স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার আহমেদ ভূইয়া।
পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা
দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প!
ইম/


