ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে এসব চাল বন্দর এলাকায় পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রতি কেজিতে ৬০ টাকারও বেশি। শুল্ক ও অন্যান্য চার্জ যুক্ত হলে বাজারে এ দামের আরও বৃদ্ধি হতে পারে।
রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চালগুলো খালাস করা হবে বলে জানা গেছে। চাল আমদানির সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন। তিনি জানান, চট্টগ্রামের মক্কা এন্টারপ্রাইজ এ চাল আমদানি করেছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি ট্রাকে আসা চাল বর্তমানে বন্দর এলাকায় রাখা হয়েছে। কাগজপত্র যাচাই শেষে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা
দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প!
ইম/


