ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা মো. নান্নু মিয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু প্রমুখ।
এর আগে পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, আখাউড়া খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তালসিলা বেগমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা র্যালিতে অংশ নেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে তাৎক্ষণিক মহড়ায় অংশগ্রহণ করেন।
পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা
দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |
ইম/


