ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন।
পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার
ইম/


