ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার বিকেলে পৌর শহরের খড়মপুর শাহপীর কল্লা শহীদ মাজার শরীফ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কবীর আহমেদ ভূঁইয়া। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূইয়া, পৌর যুবদলের আহবায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন,
“ বেগম জিয়া আজীবন দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সংগ্রাম করে গেছেন। এই সংগ্রামের পথেই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। নানা নির্যাতন, হয়রানি, এমনকি বাড়ি থেকে উচ্ছেদের মতো ঘটনাও তাকে সহ্য করতে হয়েছে। এসব নির্যাতনের কারণেই আজ তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দেশ-বিদেশের কোটি কোটি মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ জানাই—তিনি যেন দ্রুত তার আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এছাড়া কবীর আহমেদ ভূঁইয়া মাজার জিয়ারত করে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
পড়ুন- সন্ত্রাস-মাদক-অপরাধের সাথে যুক্ত কেউ দলের হলেও জিরো টলারেন্স: মাসুদুজ্জামান
দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন |


