বিজ্ঞাপন

আখাউড়ায় ১৭০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গাজীপুর জেলার টঙ্গীর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া নারী হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার হিমারদিঘী কেরানীরটেক এলাকার সিরাজ উদ্দিনের মেয়ে সবুজা বেগম (৪৩)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলার নয়াদিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন