বিজ্ঞাপন

আখাউড়া রেলস্টেশনে ঘুমন্ত মানুষদের কম্বল দিলেন ইউএনও

ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন। কয়েক হাত দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। কনকনে শীতে রাত যত বাড়ছিল, ততই বাড়ছিল শীতের তীব্রতা। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মেঝেতে শুয়ে থাকা মানুষগুলোর কষ্ট যেন আরও প্রকট হয়ে ওঠে। ঘুমের মধ্যেই থরথর করে কাঁপছিলেন অনেকে।

বিজ্ঞাপন


শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। নিজে স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে শীতবস্ত্রহীন মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এ সময় অন্তত ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেকে খুশিতে আপ্লুত হয়ে পড়েন।


ইউএনও কার্যালয় সূত্র জানায়, এর আগেও উপজেলার খড়মপুর মাজার ও আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এ ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- নিকুঞ্জের বটতলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেখুন- বাবার সমাধিতে নিরবে নিস্তব্ধে চোখের পানি ফেললেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন