বিজ্ঞাপন

আখাউড়ায় প্রবাসীর বাড়িতে আগুন, বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা স্বর্ণালংকারসহ আসবাবপত্র নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোশাররফ হোসেন (আরু মিয়ার ছেলে) সৌদিআরব প্রবাসী। তাঁর টিনশেডের বসতঘরেই আগুন লাগে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ওই সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, পূর্বশত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: সৈয়দপুরে শুরু হলো পুরোদমে নির্বাচনী প্রচারণা লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে সিদ্দিক

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন