বিজ্ঞাপন

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ ক্রিকেটারের মৃত্যু

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রাবণ নামে এক তরুণ ক্রিকেটারের মত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে আখাউড়া -আগরতলা আন্তর্জাতিক সড়কের উপজেলার সাতপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাথে থাকা বন্ধু ও এক নারী আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

নিহত শ্রবণ আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার সবজি ব্যবসায়ী রাজা মিয়ার ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানায়, ক্রিকেট ম্যাচ খেলে শ্রাবন ও তার এক বন্ধু রাত ৯ টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সাতপাড়া থেকে সড়কে উঠার সময় একটি অটোরিকশা সাথে ধাক্কায় শ্রাবণ ও তার বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় অটোরিকশায় থাকা এক নারীও আহত হয়।

গুরুতর আহত শ্রাবণকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে।

মজিদ পাড়ার বাসিন্দা ও প্রতিবেশী সেনটু ঘোষ জানান শ্রাবণ ছিলেন আখড়ার একজন উদীয়মান ক্রিকেটার।
তারি অখাল মৃত্যুসবারই মেনে নিতে কষ্ট হচ্ছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম এই সড়ক দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়। এরমধ্যে রাতে শ্রাবণের মৃত্যুর খবর পাওয়া যায়।

পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন