বিজ্ঞাপন

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
এ সময় বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নান্নু মিয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যবহারিক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর বিভিন্ন কৌশল দেখানো হয়।
এ সময় উপস্থিত জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন:চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’

দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন