বিজ্ঞাপন

আখাউড়ায় আতঙ্কে এক পরিবার, হামলার অভিযোগেও নেই ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধানগাছ চুরির মিথ্যা অপবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একটি পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
শনিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মনির মিয়া এ অভিযোগ করেন। তিনি ঘোলখার-রানীখার উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী।
সংবাদ সম্মেলনে মনির মিয়া বলেন, তাঁর চাচাতো ভাই ফোরকান গরুর খাদ্যের জন্য স্থানীয় আনোয়ার মিয়ার কাছ থেকে ধানগাছ কিনেছিলেন। কিন্তু গাছ কেটে আনার পর শেখ সবুজ দাবি করেন, সেগুলো তাঁর জমি থেকে কাটা হয়েছে। এ অভিযোগ তুলে ফোরকানকে মারধর করা হয়।
মনির মিয়ার ভাষ্য, বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গত ১৪ মার্চ তিনি কয়েকজনকে নিয়ে সেখানে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে তিনি নিজে ও আরও দুজন আহত হন। এ সময় তাঁর এক ভাইকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরে আসে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে তাঁদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে মনির মিয়া বলেন, “এ ধরনের সহিংস ঘটনা পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা সময় বুঝে রাজনৈতিক দলবদল করে প্রভাব বিস্তার করে আসছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. ফোকরান মিয়া, মো. শাহজালাল মিয়া, মো. আনু মিয়া,গাজী ভূইয়া, জাকির মিয়া, মো. স্বপন মিয়া, মো. মাসুক মিয়া ও সাঈদ মিয়া।

পড়ুন:জামালপুর তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা করলো প্রশাসন

দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন