বিজ্ঞাপন

আখাউড়ায় যুক্ত হচ্ছে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে সদর ইউএনওকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক।

গত ২৪ মার্চের স্মারকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয় করে আখাউড়া উপজেলার আওতায় নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত ২০১৩ সালের নীতিমালা এবং ২০১৪ সালের পুনর্গঠন সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে। ৩০ মার্চ আরেক চিঠিতে ইউএনওকে মতামত প্রতিবেদন দিত বলেন স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক।

ইউএনও সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ প্রসঙ্গে বরিশল গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতে আবেদন করা হয়। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন