বিজ্ঞাপন

আখাউড়ায় নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে সদর উপজেলার ইউএনওকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক।
২৪ মার্চ জারি করা স্মারকে বলা হয়, বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয় করে আখাউড়া উপজেলার আওতায় নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত ২০১৩ সালের নীতিমালা এবং ২০১৪ সালের পুনর্গঠন সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে, ৩০ মার্চ আরেকটি চিঠিতে সদর উপজেলার ইউএনওকে এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া।
এ প্রসঙ্গে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে এ আবেদন করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান পাশাপাশি সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ দেন।

বিজ্ঞাপন

পড়ুন:ঝিনাইদহ রাস্তার পাশে হোটেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

দেখুন: ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায় 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন