বিজ্ঞাপন

রাজধানীর তিন এলাকায় আগস্টে চালু হচ্ছে ই-রিকশা

আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির আওতাধীন উত্তরা এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়টি জানানো হয়।

প্রশিক্ষণ বিষয়ে জানানো হয়, চালক প্রশিক্ষণের জন্য স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

সেখানে বলা হয়, মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গতি নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার এসব ই-রিকশা।

আসিফ মাহমুদ বলেন, জুলাই আন্দোলনে রিকশাচালকদের ভূমিকা ছিল অনন্য। তাই বৈধভাবে তাদের রুটি-রুজির ব্যবস্থা করার চেষ্টা চলছে।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে উক্ত জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে।

জানা যায়, প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। পরবর্তীকালে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন।

পড়ুন: আসিফ মাহমুদ কথাবার্তার লাগাম না দিলে, আন্দোলন রাজপথে গড়াবে: ইশরাক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন