বিজ্ঞাপন

আগামীকাল যেসব এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে

আগামীকাল থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রথমেই রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একনজরে এলাকাগুলো :

১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বনানী (কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাষানটেক বস্তি)।

২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মিরপুর (অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি)।

৩. ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন।

৪. চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা।

৫. চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌরসভা।

৬. চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন।

৭. খুলনা বিভাগের খালিশপুর থানার খুলনা সিটি কর্পোরেশন এলাকা।

৮. বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ইউনিয়ন।

৯. সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ ইউনিয়ন।

১০. ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়ন।

১১. রাজশাহী বিভাগের বগুড়া জেলার বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়ন।

১২. রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়ন।

১৩. রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানার রহমানপুর ইউনিয়ন।

১৪. রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জয়পুর ইউনিয়ন।

বিজ্ঞাপন

পড়ুন : মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন