১৮/০২/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামীর বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নেই : সাঈদ খান

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাঈদ খান বলেন, আগামীর বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া মানুষকে সামাজিক করে তোলে, ক্রীড়া মানুষকে ভাতৃত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। আমরা এমনই একটি সমাজ চাই, যেখানে মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে কিন্তু দিন শেষে সমাজের সবাই মিলে এক মাঠে খেলতে পারা একসাথে চা খেতে পারা এই সংস্কৃতি আমরা নির্মাণ করতে চাই। গত ১৫ বছর আমাদের সংস্কৃতি নষ্ট করা হয়েছে। আমাদের সমাজকে ভেঙে দেওয়া হয়েছে। এ ভেঙে দেওয়া সমাজ আমাদের নিজেদের চেষ্টায় আমরা বদলে ফেলবো।

তিনি আরও বলেন, আমরা এমন এক সমাজ তৈরি করব যেখানে আপনার শরীর কেটে গেলে আমার ব্যথা লাগবে। আমি আহত হলে আপনি ব্যাথিত হবেন। আমরা এই সমাজ তৈরি করব। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান আপনারা ইউটিউব ফেসবুক বাদ দিয়ে খেলার মাঠ মুখী হন। খেলার মাঠ আপনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে। খেলা মানুষকে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করতে পারে। স্পোর্টস আপনাকে ইন্টারন্যাশনাল সিটিজেন তৈরি করবে। আগামীতে যে বাংলাদেশে তৈরি হবে, সেই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ এবং সমৃদ্ধ উন্নত এক বাংলাদেশ।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ শুক্রবার বিকেল চারটায় মাটিভাংগা ডিগ্রী কলেজ মাঠে উদয়ন ক্লাবের আয়োজনে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান ক্রীড়া সংসদ ও উদয়ন ক্লাবের সভাপতি রেজাউল করিম মিঠুলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পোঁছে দিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন