২৪/০২/২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ভিডিও কনফারেন্সে সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।

ইউএনওদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য প্রজন্ম হয়তো এই সুযোগ আর পাবে না। আমরা যদি এ সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব; আর না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।”

তিনি আরও বলেন, “এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে—সুস্থ বিবেকসম্পন্ন যে কেউ বলবে, সেগুলো নির্বাচন ছিল না, ছিল প্রতারণা।”

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন অন্য দায়িত্বের মতো নয়; এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে নির্বাচনের দিনটি জনগণের জন্যও হবে একটি ঐতিহাসিক দিন।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে বদলে দিতে পারি। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তার ভিত্তি গড়ে উঠবে এই গণভোটের মধ্য দিয়ে।”

পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন