২৫/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে । জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে।

বিজ্ঞাপন

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহা উৎসব হবে, যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলেই নির্বাচন স্বার্থক হবে।

তিনি বলেন, যে সমঝোতার রাস্তা শুরু করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে সমঝোতার মধ্যে দিয়েই করতে হবে। মনে কষ্ট হলেও পরে শান্তি পাবেন।

‘এই সুযোগ আর আসবে না। এবারেই সেই সুযোগ। তাই এবার পরিবর্তন না করতে পারলে আর সুযোগ আসবে না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে আসু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলোর মধ্যে অর্ধেক বাস্তবায়নে কাজ চলছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের আগেই ৭৫ শতাংশ সংস্কার করা সম্ভব। সংবিধানকে টাচ করে এমন কিছু সংস্কার আছে, সেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।

পড়ুন : মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয় : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন