১৭/০২/২০২৬, ১৯:৫৩ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি : পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি, ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।

তিনি বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেতো। এখন তারও নিচে নেমে যাবে।

এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।

ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।

কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না বলে জানান তিনি। এসময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।

তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালাইয়েন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে।

বিজ্ঞাপন

পড়ুন : ইসির নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬টি নতুন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন