প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী পাঁচ–ছয়টা দিনে বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি। কিন্তু একটি বিষয় নিশ্চিত থাকবেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ে বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক। আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।
প্রেস সচিব বলেন, ‘আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম। পাঁচ-সাত দিনে বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি।’
তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান।’
শফিকুল আলম বলেন, ‘অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি করতে পেরেছে।’
প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়… কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।
তিনি আরও বলেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেছেন প্রেস সচিব।
পড়ুন: বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব
এস/


