২৭/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচনঃ এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আজহারুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে, সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার টাঙ্গাইল শহরের সাবালিয়ার জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষণস্থায়ী এ জীবনে সৎ কাজের কোন বিকল্প নেই। অনেকেই দুনিয়ার কিছু স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে। অপরদিকে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সংগ্রাম করি। আমাদেরকে আরো সাহসিকতার সাথে চেষ্টা ও সাধনা করতে হবে।

মতবিনিয়ময় সভায় জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

পড়ুন- পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেখুন- ‘চাকরি জীবনে ম্যাডামকে খুব কাছ থেকে দেখেছি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন