বিএনপির যুগ্ম মহাসচিব ধানের শীষের নমিনী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , জামায়াতে ইসলামীর “আঙ্গুল বাকা করে ঘি খাওয়া “ জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তাদের প্রভু পাক বাহিনীসহ তাদের রাজাকার বাহিনীকে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে ।
ধানের শীষের মনোনীত প্রার্থী প্রিন্স আজ বিকেলে ধোবাউড়া উপজেলা সদরের মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে এ কথাগুলো বলেন।
পরে একটি বিশাল মিছিল ধোবাউড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন , আওয়ামী লীগের মতোই জামায়াতসহ কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে । বিএনপির প্রার্থী তালিকা , নির্বাচন প্রস্তুতি ও জন সমর্থন দেখে তারা ফেব্রুয়ারীর নির্বাচন পিছিয়ে দিতে গণ ভোটসহ বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানাতে উত্তেজনাকর কথা বলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃস্টির অপচেষ্টায় লিপ্ত। এরা কিছুদিন পিআর, জুলাই সনদ নিয়ে শোরগোল করার চেষ্টা করেছে । জনসমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হৈ চৈ করছে ।
তিনি বলেন , জাতীয় নির্বাচনের আগে গণভোট জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রজেক্ট। পিআরসহ গণভোটের এই প্রজেক্ট আধিপত্যবাদের সাপ্লাই করা। আধিপত্যবাদ পুনরায় আওয়ামী ফ্যসিবাদকে বাংলাদেশে পুণর্বাসন করতে নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । এই ষড়যন্ত্রে যে বা যারা যুক্ত হবে জনগণ তাদের প্রতিহত করবে । তিনি বলেন গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে একসাথে করতে হবে। এর ব্যতিক্রম বিএনপি ও জনগণ মেনে নিবে না ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স তাঁকে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়ায় বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া , ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এবার বিএনপি জনসমর্থন এবং দল ও আন্দোলনে ভূমিকা বিবেচনায় মনোনয়ন প্রদান করা হয়েছে । তিনি বিএনপির সকল নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের প্রতি ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে খালেদা জিয়া , তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষ এর পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান ।
তিনি বলেন , বিএনপি জন রায়ে বিজয়ী হয়ে দেশ ও জগনের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিবে এবং মুক্তিযুদ্ধ , সিপাহী জনতার বিপ্লব ও ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ন করে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে ।
মিছিল পুর্ব সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন , আবদুল কুদ্দুস , হাবিবুর রহমান , আবদুল ওয়াহেদ তালুকদার ,,মাহবুবুল আলম বাবুল , গাজিউর রহমান , জাকিরুল ইসলাম টোটন , হুমায়ূন কবীর , আবদুল মমিন শাহীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধোবাউড়া উপজেলা সদরের পুনরায় মাদরাসা মাঠে গিয়ে শেষ হয় । বিশাল মিছিলে নারী উপস্থিতি সকলের নজর কাড়ে । জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্নাঢ্য মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার স্লোগানে মুখোরিত হয়ে নির্বাচনী মিছিলে পরিণত হয় ।
পড়ুন : নির্বাচিত হলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে কার্যকারী পদক্ষেপ নিবো: মাওলানা কামাল উদ্দিন


