১৫/০২/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১৫/০২/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজও সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের বিক্ষোভ

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (১ জুন) সকালে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ শেষে মিছিল সহকারে গিয়ে খাদ্য, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি এই তিন উপদেষ্টা বরাবর অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সম্মিলিত স্মারকলিপি দিয়েছেন ঐক্য ফোরাম নেতারা।

ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ঈদের আগেই অধ্যাদেশ বাতিলের দাবি মানতে হবে। দাবি মানা না হলে, কর্মকর্তা-কর্মচারীরা ঈদের পরে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যায়িত করে আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

বিজ্ঞাপন

পড়ুন: সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠকে ৩ সচিব

দেখুন: সরকারি চাকরি অধ্যাদেশের বিরুদ্ধে উত্তাল সচিবালয়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন