28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ ও কালও কারফিউ বহাল থাকবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে কারফিউ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হবে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান বলেন, ‘আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর চিরুনি অভিযান চলবে। শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আগামী রোববার কারফিউ বহাল থাকবে কি না তা পরে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন ঘিরে অমানবিক সহিংসতা চালানো হয়েছে। আমাদের পুলিশ সদস্যকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরের জাহাঙ্গীরের পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কোনো মানুষের কাজ হতে পারে না। যারা এসব করেছে তাদের গ্রেপ্তারে অভিযান চলবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতার জন্য গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করেছে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এরপর গত রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে ছুটির পর বুধবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন