বিজ্ঞাপন

আজ খোলা আছে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে এবং দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে– সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন
আজ খোলা আছে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন-ভাতা তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শুক্রবার খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংক খোলা থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে।

এ সময়ের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করা যাবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা চালু করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিট ভুলের কারণে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। আবার শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন না যাওয়ায় অনেকে টাকা তুলতে পারেননি।

এদিকে, শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

দেখুন: যুক্তরাষ্ট্র-ভারত-চীন কূটনীতির পাল্লায় কে আগে, কে পরে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন