২৮/০২/২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আজ জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৫টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগদান করবেন।

উল্লেখ্য, শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে ওইদিনই ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন