বিজ্ঞাপন

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসের মতো আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি তেল মজুত রয়েছে। আগামী এপ্রিল মাসেও জ্বালানি তেল নিয়ে কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

মনির হোসেন জানান, এপ্রিল মাসে দেশে আরও প্রায় ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আমদানি হবে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল আসার কথা রয়েছে।

তিনি আরও জানান, রাশিয়া থেকে পরিশোধিত ৬ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘সাংশন ওয়েভার’ চেয়ে চিঠি দিয়েছে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকে অতিরিক্ত জ্বালানি তেল কিনে বাসাবাড়িতে মজুত করছেন। এ পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

পড়ুন: দুবাইয়ে তেলবোঝাই কুয়েতি ট্যাংকারে ভয়াবহ হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন