বিজ্ঞাপন

আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

আজ বুধবার (১৪ আগস্ট) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো খুলছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার একটি নির্দেশনা দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত একটি চিঠিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।‌ প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলছে সব প্রাথমিক বিদ্যালয়।

চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এতদ্বারা রহিত করা হলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন