32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল, বাড়ল ট্রিপের সংখ্যা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের চলাচলের সময়সূচি এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সপ্তাহের শুরু থেকেই নতুন সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই গণপরিবহন। সময় বৃদ্ধির এই সিদ্ধান্তে নিয়মিত যাত্রী ও কর্মজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে অন্যান্য দিনে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এসেছে।

আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে। যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। একই সঙ্গে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। তবে সপ্তাহের শুক্রবার মেট্রোরেলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

মেট্রোরেল চলাচলের বাড়তি সময়ের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি বলেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, নতুন সময় বাড়ার কারণে এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ, সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।’

মেট্রোরেল এখন রাজধানীর হাজারো কর্মজীবী মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় বৃদ্ধির সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অফিসগামী ও দোকানকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন