১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে সংসদের কার্যক্রম দিনে ও রাতে—দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখন পর্যন্ত ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গত ৬ এপ্রিল সাতটি বিল পাস হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সময় স্বল্পতার কারণে সংসদের অধিবেশন দুই সেশনে পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুল সংখ্যক বিল পাসের এই কার্যক্রম সম্পন্ন করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
আর/


