বিজ্ঞাপন

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন, সফরের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার করা, বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানির বণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন