২৩/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
31.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ দেশের ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি জানান, রোববার (আজ) দুপুর ২টা থেকে আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ চলবে। শাহবাগে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যারা আজ এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের এই লড়াই চালিয়ে যান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

আবদুল্লাহ আল জাবের বলেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানব না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ধরনের আপোসে যাবেন না।

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের প্রচারণার সমালোচনা করেন। বলেন, অনেক মিডিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে—আমরা ‘যমুনা ভবন ঘেরাও’ করতে যাচ্ছি, যা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম। তিনি অনুসারীদের নির্দেশ দেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরের ওপর ভরসা করবেন না।

আবদুল্লাহ আল জাবের আরও দাবি করেন, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন।

বিজ্ঞাপন

পড়ুন : অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন