২৫/০২/২০২৬, ১৩:১৩ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৩:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

শহিদ শরিফ ওসমান হাদির খুনের বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

হাদি হত্যার ৫৪ দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজন-সহকর্মীরা গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে যমুনা অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙতে চাইলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী।

ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। আহত হন ইনকিলাব মঞ্চের সদস্যচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেলে।

পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায়। দিন পেরিয়ে রাত, নেতাকর্মীরা আবারও অবস্থান নেন শাহবাগ মোড়ে। পুলিশের সাথে ফের বাধে সংঘর্ষ।

পড়ুন: নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন