গ্রুপ পর্ব ও সুপার এইটের উত্তাপ পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট সব জায়গাতেই ছিল তাদের আধিপত্য। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে প্রোটিয়ারা। দুই বছর আগের বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে নামছে ডেভিড মিলারদের দল। ভারতের মাটিতে তাদের ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালে যাওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা।
অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দক্ষিণ আফ্রিকা সেমির বাধা টপকাতে মুখিয়ে আছে। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোঁচানোর খুব কাছে গিয়েও গেলো আসরে আশাহত হয়ে ফিরেছিলো প্রোটিয়ারা। প্রায় বছর দুই ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরম্যান্স তাদের, তাতে সেমির বাধা টপকে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গেলো ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার এইটের পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিলো অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরম্যান্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে নামবে মার্করামের দল।
অন্যদিকে নিউজিল্যান্ডের পথটা ছিল তুলনামূলক কঠিন। সুপার এইট থেকে তারা সেমিফাইনালে উঠেছে রান রেটের সুবিধা নিয়ে। পুরো টুর্নামেন্ট জুড়েই হঠাৎ ব্যাটিং ধসের প্রবণতা ভুগিয়েছে ব্ল্যাক ক্যাপসদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চারবার সেমিফাইনাল খেললেও এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ অর্জন রানার্স আপ হওয়া। এবার সেই গণ্ডি পেরিয়ে ফাইনালে ওঠার বড় সুযোগ কিউইদের সামনে।
পড়ুন: দায়িত্ব বাড়ল নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর
আর/


