20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে বাগদাদ

শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, অতিরিক্ত জনসংখ্যা ও মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণে ঢাকার বাতাসের দূষণের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। ২৬৮ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। ২৫৯ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে ভারতের দিল্লি। ১৮৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তালিকার পঞ্চমে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিজ্ঞাপন

পড়ুন : সামনে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন