33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।’

এছাড়া সারাদেশের জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট, গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা। এবং সেই সময় ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন।

উত্তরা বিএনএস সেন্টারের সামনে আইইউবিএটি, বিইউএফটি, শান্তা মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, রাজউক কলেজ, উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, ট্রাস্ট কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল পালন করবে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন