বিজ্ঞাপন

আজ ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন পূরণ হবে কী বাংলাদেশের?

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের কঠিন পরীক্ষা আজ (বুধবার)। প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই ম্যাচে পরিষ্কার ফেবারিট ভারত। তারা আসলে শিরোপারই সবচেয়ে বড় দাবিদার। ফলে এই দলকে হারাতে হলে অঘটন ঘটাতে হবে বাংলাদেশকে। কাজটা কঠিন হলেও টাইগারদের সে সামর্থ্য আছে নিঃসন্দেহে।

সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে তারা ইতিমধ্যে গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের প্রমাণ করেছে। ধীরগতির কন্ডিশনকে কাজে লাগিয়ে শেখ মেহেদী হাসান এবং মোস্তাফিজুর রহমান মিলে ৮ ওভারে ৪৫ রানে ৫ উইকেট নিয়েছেন। ভারতের বিপক্ষেও বোলারদের দিকেই তাকিয়ে বাংলাদেশ।

কেননা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকাতে না পারলে ব্যাটারদের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে।

পরিসংখ্যান পক্ষে নেই। ২০১৯ সালের পর ভারতকে টি-টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। মুখোমুখিতে ১৬-১ ব্যবধানে পিছিয়ে।

তবে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মাঝেমধ্যেই একটা কথা বলে থাকেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে, সেটা দেখিয়েছে আগেও।

যদি বাংলাদেশ কোনোভাবে ভারতকে হারাতে পারে, তবে ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা থাকবে। ফলে আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ লিটনদের জন্য।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

বিজ্ঞাপন

পড়ুন : ফাইনালের স্বপ্ন বাঁচাতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন