দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রবিবার (২৭ জুলাই) দুপুরে শেরপুর জেলা সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। দলের আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতারা এ সফরে আসছেন বলে জানিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। সফরকে ঘিরে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
লিখন জানান, দুপুর ২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা মোড়ে নেতৃবৃন্দের অভ্যর্থনা, বেলা ৩টার দিকে নকলা হলপট্টি মোড়ে নকলা উপজেলা নেতৃবৃন্দ ও জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ, সাড়ে ৩টার দিকে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং মধ্যাহ্নভোজ।
বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা মসজিদে জমায়েত, ৪টা ২০মিনিটে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা ও কর্মসূচি এবং বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পদযাত্রা। যেটি মাহবুব চত্বর হয়ে খরমপুর মোড়, নিউ মার্কেট এবং শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হবে। সেখানে পথসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
পড়ুন: শেরপুরে এবার ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ
এস/


