20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আজ একটি গাছ, আগামীতে শ্বাস—এডভোকেট এম এ হান্নান খান

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, আজ একটি গাছ, আগামীতে শ্বাস। তাই আমরা বৃক্ষ রোপনে অন্যকেও অনুপ্রাণিত করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরীর ২৭ নং ওয়ার্ডের ইসলামি একাডেমির সামনে এবং আকুয়া উত্তর পাড়া জামে মসজিদ মোড়, ভাংগার –পুল এলাকায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র ২৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল , যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ও মোঃ দুলাল মিয়া, বিএনপির আলাউদ্দীন খোকা, ডাক্তার জাহাঙ্গীর আলম রিপন, হাফিজুর রহমান সুমন, শফিকুল ইসলাম, মীর আব্দুর রহিম প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান রাফা, আবির ইসলাম শিশির, আকিব, রৌদ্র, মারুফ, তৌফিক, অলি ও ইলহাম প্রমুখ।খোরশিদুল আলম মজিব

বিজ্ঞাপন

পড়ুন:খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে বোমা হামলা ও গুলি

দেখুন:ঝিনাইদহে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন