বিজ্ঞাপন

আজ চতুর্থ দিনের মতো আমরণ অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাসহ সাত দফা দাবিতে আজ শনিবার (২ ফেব্রুয়ারী) চতুর্থ দিনের মতো গণ-আমরণ অনশন করছে তিতুমীরের শিক্ষার্থীরা। গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা এ অনশন শুরু করেন।

বিজ্ঞাপন

অনশন চালিয়ে যেতে গিয়ে এখন পর্যন্ত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, আর দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আজ চতুর্থ দিনের মতো আমরণ অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে থাকার ঘোষণা প্রতিষ্ঠানটির শিক্ষকদের। তবে, বিশ্ববিদ্যালয় দাবির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন তারা।

জানা যায়, অনশনে অংশ নেয়া ২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও প্রতিষ্ঠানটির ফটকে অনুষ্ঠানে রয়েছেন ১০ জন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকনে বলে জানান তারা।

এদিকে আজ বিকেল ৪টার মধ্যে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করাসহ ৭ দফা দাবি মানা না হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এনএ/

দেখুন: একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন