২৭/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

ঢাকা প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে থাকে। আর আজও তার ব্যতিক্রম ঘটেনি। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর আজ ২২৪ হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

আজ শনিবার (২২ মার্চ) সকাল ৯টা ৪৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

এ সময় ভারতের দিল্লি ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। লাহোর (১৯১), চিয়াং মাই (১৭৪), হ্যানয় (১৬৮) এবং হো চি মিন সিটি (১৫৬) যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এই শহরগুলোর বায়ুর মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটি একটি শহরের বায়ু কতটা দূষিত বা নির্মল তা তাৎক্ষণিকভাবে জানায়।

তাদের মানদণ্ড অনুযায়ী, ০-৫০ স্কোর ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এনএ/

দেখুন: আজ ও কাল স্বাভাবিক থাকবে তাপমাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন