১০/০২/২০২৬, ২১:০৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আট ঘন্টা ব্যবধানে পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে আট ঘন্টা ব্যবধানে লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের দই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার সকাল দশটায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। 
পেশায় অটোকচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পৌর শহরের ১নং ওযার্ডের কালাম হাওলাদারের ছেলে। 

বিজ্ঞাপন

তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে ওইদিন রাতে লোলালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ। 
পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

পড়ুন: মাদারীপুরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা

দেখুন: প্রধানমন্ত্রীর রংপুর সফর কাল, চলছে প্রস্তুতি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন