০১/০৩/২০২৬, ১৮:০৬ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আটক শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আটক হওয়া সব সাধারণ শিক্ষার্থীকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বিজ্ঞাপন

আজ শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা। বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন। বৈঠকে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও আলোচনা হয়।

এছাড়া, আগামীকাল রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন