জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তন আধুনিকায়নের কাজ শুরু হয় গত ফেব্রুয়ারিতে। প্রায় পাঁচ মাসে পুরো প্রকল্পের মাত্র ৪০ শতাংশ কাজ সমাপ্ত করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায় মাত্র ৫ জন শ্রমিক কাজ করছেন অডিটোরিয়ামটিতে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সঠিক নির্দেশনা ও সিদ্ধান্ত নিয়ে কাজ করলে মাত্র দুই মাসের মধ্যেই পুরো কাজ শেষ করা সম্ভব। এদিকে কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭জুন জবির কেন্দ্রীয় অডিটরিয়াম আধুনিকায়ন ও শিক্ষার্থীদের টয়লেট নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য এককালীন দুই কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিটি করপোরেশনের জন্য উন্নয়ন সহায়তা’ খাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে শর্ত সাপেক্ষে অবমুক্তিতে এই বরাদ্দ দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, এটি দক্ষিণ সিটি করপোরেশনের কাজ আমাদের কাজ না। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা, আমরা আশা করছি অক্টোবরের মধ্যে অডিটোরিয়ামটি হ্যান্ডওভার করতে পারবো
আপ বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র অডিটোরিয়ামটি মাসের পর মাস সংস্কারের নামে বন্ধ পড়ে আছে। এতে আমাদের সাংস্কৃতিক, একাডেমিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হয়ে ওঠা এই অডিটোরিয়ামকে অবহেলার অন্ধকারে ফেলে রাখা শিক্ষার্থীদের প্রতি নির্মম অন্যায়। আমরা জোর দাবি জানাই—দ্রুত সংস্কার কাজ শেষ করে এই অডিটোরিয়াম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক, নইলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন,”আসলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাই দায়িত্বজ্ঞানহীন যে একটা বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র অডিটোরিয়াম সেটি প্রায় ছয় মাস যাবত বন্ধ হয়ে আছে কাজের অগ্রগতি নেই সেদিকে কোন নজর নেই। তারা আছে তাদের নিজস্ব কাজ নিয়ে কিভাবে তাদের পদোন্নতি পাওয়া যায় কিভাবে দুইতলা ভবনের লিফ্ট লাগানো যায় এগুলো নিয়ে ব্যস্ত আছে। এটা খুব দুঃখজনক যে একটা বিশ্ববিদ্যালয় এখন একটা অডিটোরিয়ামে ৩-৪ জন শ্রমিক কাজ করছে সেটা মেরামত করার জন্য যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আশা করি শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দ্রুত কাজ শেষ করবে।
পড়ুন: গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন: লক্ষ্মীপুরে বন্যার পানি নামতেই শুরু হয়েছে নদী ভাঙন
ইম/


