পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ। যা বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎদের মনি ফিসে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লাখ ৪২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। প্রতি কেজি তিন হাজার ৫০০ টাকা দরে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয় মাছটি। এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা বঙ্গোপসাগরে গভীরে মাছটি ধরা পরে বড় ট্রলারে, যা শুক্রবার সকালে নিয়ে আসা হয় এই আড়তে।
মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মূসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর কাছে তিনি বিক্রি করবেন বলে জানিয়েছেন।
জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরের গভীরে গিয়ে জাল ফেললে, অনেক মাছ উঠে তার মধ্যে এই বড় মাছটি উঠে আসে। আজ দুপুরে আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।
কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছি। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী আমার কাছে এমন একটি বড় মাছ কিনতে চেয়েছে, আমি তার কাছে বিক্রি করার চেষ্টা করছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। তবে এখন বেশির ভাগ ছোট ইলিশ পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে দু একটি বড় ইলিশ দেখা যায়।
পড়ুন : কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, উদ্ধারে চলছে অভিযান


