বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪শ’ গ্রাম ওজনের একটি ইলিশ।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, উপজেলার নকরি এলাকার পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। পরে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’-এ ৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বললেন,
মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মাছের মানও ভালো হবে বোঝাই যাচ্ছে। তাই দাম বেশি পাওয়া গেছে।
পড়ুন: রাঙামাটিতে দুইদিনের হরতালের ডাক
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


