২৩/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শহীদ আসাদের আত্মত্যাগ গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ আসাদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বাণীতে স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্রসমাজের আন্দোলনের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শহীদ আসাদ দিবস বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ। আজকের এই দিনে আমি শহীদ আসাদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদের আত্মত্যাগ ঊনসত্তরের আন্দোলনকে বেগবান করে তোলে। মুক্তিকামী মানুষ জেল-জুলুম ও নিপীড়নের ভয়কে উপেক্ষা করে স্বাধিকারের দাবিতে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। স্বৈরশাসক আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন, পতন হয় স্বৈরশাসনের।

এই গণঅভ্যুত্থানের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয় উল্লেখ করে বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের চরম আত্মদান আমাদের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে যুগিয়েছে অনন্ত অনুপ্রেরণা। ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতাকে করেছে প্রাণিত, যুগিয়েছে অমিত সাহস। আমার বিশ্বাস, শহীদ আসাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এনএ/

দেখুন: দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন গরীবের ডাক্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন